সরকারি ছুটির তালিকা (ক্যালেন্ডার) ২০২৩, Bangla calendar 2023

আমাদের এই আর্টিকেল মাজে আসে সরকারি ছুটির তালিকা (ক্যালেন্ডার) ২০২৩, bangla calendar 2023।  আপ্নারা যারা বাংলা  ক্যালেন্ডার খুজসেন তাদের জন্।  সরকারি ক্যালেন্ডার ২০২৩ ও ছুটির তালিকা অনুযায়ী ২০২৩ সালে মোট ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার ৬ দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে ৮ দিন।

তিনি বলেন, ‘জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি। এটা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে। তারমধ্যে ৪ দিন হলো দুটি শুক্রবার এবং দুটি শনিবার।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

৩১ অক্টোবর ২০২২ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাধারণ ছুটির মধ্যে আছে –

  • ২০২৩ সালে শব-ই-বরাত, শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ২০২৩ সালে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
  • জাতীয় শিশু দিবস
  • যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)
  • স্বাধীনতা ও জাতীয় দিবস
  • জুমাতুল বিদা
  • বিজয় দিবস
  • মে দিবস
  • ঈদুল ফিতর
  • ঈদে মিলাদুন্নবী (সা.)
  • বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ঈদুল আজহা
  • জাতীয় শোক দিবস
  • জাতীয় শোক দিবস
  • জন্মাষ্টমী
  • দুর্গাপূজা (বিজয়া দশমী)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ

তারিখদিনছুটির
২১ ফেব্রুয়ারি ২০২৩মঙ্গলবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
8 মার্চ ২০২৩বুধবারশব-ই-বরাত
১৭ মার্চ ২০২৩শুক্রবারজাতির পিতার জন্মবার্ষিকী
২৬ মার্চ ২০২৩রবিবারস্বাধীনতা দিবস
১৪ এপ্রিল ২০২৩শুক্রবারপহেলা বৈশাখ
১৮ এপ্রিল ২০২৩মঙ্গলবারশব-ই-কদর
২১ এপ্রিল ২০২৩শুক্রবারজুমাতুল বিদা
২২ এপ্রিল ২০২৩শনিবারঈদুল ফিতর
২৩ এপ্রিল ২০২৩রবিবারঈদুল ফিতর
১ মে ২০২৩সোমবারমে দিবস
৫ মে ২০২৩শুক্রবারবুদ্ধ পূর্ণিমা
২৮ জুন ২০২৩বুধবারঈদুল আযহা
২৯ জুন ২০২৩বৃহস্পতিবারঈদুল আযহা
৩০ জুন ২০২৩শুক্রবারঈদুল আযহা
২৯ জুলাই ২০২৩শনিবারআশুরা
১৫ অগাস্ট ২০২৩মঙ্গলবারজাতীয় শোক দিবস
৬ সেপ্টেম্বর ২০২৩বুধবারশুভ জন্মাষ্টমী
২৮ সেপ্টেম্বর ২০২৩বৃহস্পতিবারঈদে মিলাদুন্নবী
২৪ অক্টোবর ২০২৩মঙ্গলবারবিজয়া দশমী
১৬ ডিসেম্বর ২০২৩শনিবারবিজয় দিবস
২৫ ডিসেম্বর ২০২৩সোমবারবড়দিন

নির্বাহী আদেশে সরকারি ছুটি:

▢ ৮ মার্চ ২০২৩, বুধবার – শব-ই-বরাত (২৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার – বাংলা নববর্ষ (১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ১৯ এপ্রিল ২০২৩, বুধবার – শব-ই-ক্বদর (০৬ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২১-২৩ এপ্রিল ২০২৩, শুক্রবার-রবিবার – ঈদ-উল-ফিতর (ইদের পূর্বের ও পরের দিন)

(৮-১০ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২৮-৩০ জুন ২০২৩, বুধবার-শুক্রবার – ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন)

(১৪-১৬  আষাড় ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২৯ জুলাই ২০২৩, শনিবার – আশুরা  (১৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ)

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব):

▢ ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার (০৬ ফাল্গুন ১৪২৯) শব-ই-মিরাজ

▢ ২৪ এপ্রিল ২০২৩, সোমবার (১১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ) ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন)

▢ ০১ জুলাই ২০২৩, শনিবার (১৭ আষাড় ১৪৩০ বঙ্গাব্দ) ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন)

▢ ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার (২৯ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ) আখেরী চাহার সোম্বা

▢ ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার (১১ কার্তিক ১৪৩০) ফাতেহা-ই-ইয়াজদাহম

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব):

▢ ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার (১২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ) শ্রী শ্রী সরস্বতী পূজা

▢ ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার – শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (০৫ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০৭ মার্চ ২০২৩, মঙ্গলবার – শুভ দোলযাত্রা (২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ১৯ মার্চ ২০২৩, রবিবার – শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব (০৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ১৪ অক্টোবর ২০২৩, শনিবার – শুভ মহালয়া (২৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২২-২৩ অক্টোবর ২০২৩, রবিবার-সোমবার – শ্রী শ্রী দুর্গা পূজা (অষ্টমী ও নবমী)

(৬-৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২৮ অক্টোবর ২০২৩, শনিবার – শ্রী শ্রী লক্ষ্মী পূজা (১২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ১২ নভেম্বর ২০২৩, রবিবার – শ্রীশ্রী শ্যামা পূজা (২৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ)

ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব):

▢ ০১ জানুয়ারি ২০২৩, রবিবার – ইংরেজী নববর্ষ ( ১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ২২ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার – ভস্ম বুধবার (০৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার – পূণ্য বৃহস্পতিবার (২৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০৭ এপ্রিল ২০২৩, শুক্রবার – পূণ্য শুক্রবার ( ২৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০৮ এপ্রিল ২০২৩, শনিবার – পূণ্য শনিবার (২৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০৯ এপ্রিল ২০২৩, রবিবার – ইস্টার সানডে (২৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ২৪ ও ২৬ ডিসেম্বর ২০২৩, রবিবার ও মঙ্গলবার – যীশু খ্রিষ্টের জন্মোৎসব

(বড়দিনের পূর্বের ও পরের দিন) (০৯  ও ১১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ)

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব):

▢ ০৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার -মাঘী পূর্ণিমা (২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার – চৈত্র সংক্রন্তি (৩০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ)

▢ ০১ আগস্ট ২০২৩, মঙ্গলবার- আষাঢ়ী পূর্ণিমা (১৭ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার – মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণমা) (১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ)

▢ ২৮ অক্টোবর ২০২৩, শনিবার – প্রবারণা পূর্ণমা (আশ্বিনী পূর্ণিমা) (১২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ)

Leave a Comment