Power Division (PD) Exam Question Solution 2025 is now available for all candidates. The written exam questions were solved carefully by our experienced education team. This solution will help job seekers understand the correct answers and improve their preparation. Many candidates in Bangladesh look for reliable question solutions, and this update gives them clear support.
The Power Division (PD) is a well-known government institution in Bangladesh. Many people want to work here because it offers stable jobs and good career opportunities. All important details about the PD Office Sohayok Exam Question Solution 2025 are provided below for easy access. Candidates can check these solutions to review their performance and get ready for the next steps.
Contents
Power Division Exam Question Solution 2025
| Information | Details |
|---|---|
| Total Vacancy | 34 |
| Organization Name | Power Division (PD) |
| Post Name | Office Assistant |
| Exam Date | 14 November 2025 |
| Exam Time | 10:00 AM, 3:00 PM |
| Exam Marks | 40 |
| Exam Duration | 60 minutes |
| Question Solution | See/Download from below |
বাংলা অংশ সমাধানঃ
১। এক কথায় প্রকাশ করুন:
ক) অন্য উপায় নেই যার = অনন্যোপায়
খ) অর্থহীন উক্তি = প্রলাপ
গ) জলে জন্মে যা = জলজ
২। অর্থসহ বাক্য লিখুন:
ক) শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ = কাছের লোকের অভাবে তোমার শিরে-সংক্রান্তি দেখে আমারই কষ্ট হচ্ছে।
খ) কাছা ঢিলা = “এমন কাছা ঢিলা স্বভাবের মানুষকে দিয়ে কোনো কাজই ঠিকমতো হয় না।”
৩। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) তন্বী =তনু + ঈ
খ) ষোড়শ = ষট্ + দশ
গ) সংবাদ = সম্ + বাদ
ইংরেজি অংশ সমাধানঃ
4. Translate the following sentences into English:
a. তোমার বাড়ি যাওয়াই ভালো।
Ans: You had better go home.
১. ত্রিশ দিনে এক মাস।
Ans: Thirty days make a month.
c. আমি তোমাকে ভাত খাওয়াবো।
Ans: I will feed you rice.
5. Make sentences with the following idioms:
a. Round the clock = The doctors worked round the clock to save the patient.
b. Bread and butter = Teaching is his bread and butter.
6. Fill in the blanks with appropriate words/prepositions:
The main cause of road accidents in Bangladesh is the violation of traffic rules by the drivers who do not care about human lives.
7. Correct the spelling of the following words:
a. Diciplin = Discipline
b. Exercice = Exercise
c. Embition = Ambition
d. Honasty = Honesty
গণিত অংশ সমাধানঃ
৮। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত?
উত্তরঃ ২.৫ মিটার
সমাধানঃ
ধরি, চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার
প্রশ্নমতে,
৩.২ক = ৮
∴ ক = ৮/৩.২ = ২.৫ মিটার
৯। (x+6)(x+4) কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করুন।
উত্তরঃ (x+5)² – 1²
সমাধানঃ
১০। সংজ্ঞা লিখুন:
ক) সন্নিহিত কোণ
উত্তরঃ যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
খ) ট্রাপিজিয়াম
উত্তরঃ ট্রাপিজিয়াম হলো এমন একটি চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান।
গ) জ্যা
উত্তরঃ কোনো বৃত্তের পরিধি বা বক্ররেখার উপরস্থ দুটি বিন্দু সংযোগকারী রেখাংশকে জ্যা বলে।
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১১। এক কথায় উত্তর দিন:
ক) টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ জেলায়
খ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি?
উত্তরঃ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (UNHCR)
গ) বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম কি?
উত্তরঃ নাটোরের লালপুর
ঘ) এপিকালচার কি?
উত্তরঃ বাণিজ্যিকভাবে মধু ও মোম উৎপাদনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালনের কৌশল।
৬) কম্পিউটারের ব্রেইন কাকে বলা হয়?
উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) বা মাইক্রোপ্রসেসর-কে
চ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তরঃ যশোর [১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। ]
ঘ) ড্রাই আইস কি?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড (𝐶𝑂2) গ্যাসের কঠিন রূপ।
জ) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান
ক) আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ
ঞ) “অগ্নিবীণা” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
